ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ

শপথ নিলেন ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জুন, ২০২২,  6:18 PM

news image

ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন প্রয়াত স্বৈরশাসকের ছেলে ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। এর আগে তিনি ৬০ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন। তার বাবা ১৯৮৬ সালে এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। এর ঠিক ৩৬ বছর পরে ফার্দিনান্দ ফিলিপাইনের ক্ষমতায় বসলেন। এর মাধ্যমে মার্কোস পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার ফিরে এসেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে,

বৃহস্পতিবার প্রয়াত স্বৈরশাসকের ছেলে ফার্দিনান্দ মার্কোস জুনিয়র স্থানীয় সময় ম্যানিলার ন্যাশনাল মিউজিয়ামে শপথ নিয়েছেন। এর মাধ্যমে তিনি বিদায়ী প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তের স্থলাভিষিক্ত হলেন। নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তের মেয়ে সারা দুয়ার্তে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। খবরে বলা হয়েছে, মার্কোস জুনিয়রের নির্বাচনে জয় ছিল তাদের রাজনৈতিক গৌরব পুনরুদ্ধার করার জন্য মার্কোসদের এক দশক দীর্ঘ সংগ্রামের চূড়ান্ত পরিণতি। তার বাবা ফার্দিনান্দ ১৯৬৫ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ফিলিপাইনের নেতা ছিলেন। সামরিক শাসন জারি, মানবাধিকার হরণ, দুর্নীতি ও দারিদ্র্য ছিল তার শাসনামলের উল্লেখযোগ্য ঘটনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম