ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

শক্তিশালী টি-টোয়েন্টি দল ঘোষণা আফগানিস্তানের

#

ক্রীড়া প্রতিবেদক

০৩ জুলাই, ২০২৩,  12:16 AM

news image

রশিদ খানের নেতৃত্বে বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে আগফগানরা। লাল বলের একমাত্র ম্যাচে বিপর্যস্ত হওয়ার পর বিরতি দিয়ে আবার বাংলাদেশে এসেছে আফগানিস্তান ক্রিকেট দল।  তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে রবিবার (২ জুলাই) ঢাকায় পা রেখেছে রশিদ খান-মোহাম্মদ নবীরা। টেস্ট সিরিজে কিছুটা দুর্বল দল নিয়ে বাংলাদেশে এলেও এবার পূর্ণশক্তির দল নিয়েই টাইগারদের বিপক্ষে লড়বে আফগানরা। আজ বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করে আফগানিস্তান। সিরিজে আফগানদের নেতৃত্ব দেবেন রশিদ খান। এছাড়া ঘোষিত দলে ফিরেছেন মুজিব উর রহমান এবং মোহাম্মদ নবীর মতো তারকা ক্রিকেটাররাও।  

আফগানিস্তান একাদশ

রহমানুল্লাহ গুরবাজ, হজরাতুল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, সেদিক আতাল, রশিদ খান (অধিনায়ক), করিম জানাত, আজমতুল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকি, নাভিন উল হক, ওয়াফাদার মোমান্দ, ফরিদ আহমদ মালিক, নুর আহমদ ও মুজিব উর রহমান। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম