ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

লোডশেডিংয়ের প্রতিবাদে করাচিতে তুমুল বিক্ষোভ-সংঘর্ষ

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ জুন, ২০২২,  4:37 PM

news image

পাকিস্তানের করাচিতে লোডশেডিংয়ের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় ২৪ ঘণ্টা ধরে চলা বিক্ষোভে অংশ নেওয়া লোকজন পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়িয়েছে। এতে পুলিশের এক সদস্যসহ বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন।  লোডশেডিংয়ের প্রতিবাদে গতকাল মঙ্গলবার করাচির মাউরিপুর  এলাকা সহিংস হয়ে ওঠার  এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম জিও টিভি অনলাইন। পাকিস্তানে বহু এলাকায় লোডশেডিং ব্যাপক আকার ধারণ করেছে।

করাচির গদাপ টাউনে প্রতিদিন ১৮ ঘণ্টার বেশি লোডশেডিং হয়। শাহ ফয়সাল কলোনি, মালির, সুরজানি টাউন ও গুলিস্তান-ই-জওহরসহ কিছু এলাকায় দৈনিক ১৪ ঘণ্টা করে লোডশেডিং হচ্ছে। ওই এলাকার অভিবাসীদের অভিযোগ, তারা বকেয়া পাওনা পরিশোধ করা সত্ত্বেও অব্যাহতভাবে লোডশেডিং হচ্ছে। এর প্রতিবাদে রাস্তায় নামে জনতা। পুলিশ এবং রেঞ্জারসরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু বিক্ষোভকারীরা পিছু না হটে, তাদের দিকে ইটপাটকেল ছুড়তে থাকে। করাচির মাউরিপুর এলাকায় গতকাল সোমবার রাতে শুরু হওয়া বিক্ষোভ আজ মঙ্গলবার সন্ধ্যার পর শেষ হয়। কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে স্থানীয়রা ঘরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলে এ বিক্ষোভের সমাপ্তি ঘটে। ডেপুটি কমিশনার আবদুল সাত্তার জানান, বিক্ষোভের কারণে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার মাউরিপুলের আইসিটি ব্রিজ থেকে লিয়ারি এক্সপ্রেসওয়ে পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম