ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

লুঙ্গি পরে সিনেমা দেখতে যাওয়া সেই বৃদ্ধকে খুঁজছেন মিম

#

বিনোদন প্রতিবেদক

০৪ আগস্ট, ২০২২,  5:09 PM

news image

লুঙ্গি পরে সিনেমা দেখতে যাওয়ায় এক বৃদ্ধের কাছে টিকিট বিক্রি করেনি সনি সিনেমা হলের টিকিট সেলার। ঘটনাটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিষয়টি নজরে এসেছে ‘পরাণ’-এর নায়িকা বিদ্যা সিনহা মিমের। তিনি সেই বৃদ্ধ লোকটিকে খুঁজছেন। ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে মিম লিখেছেন, ‘এই বৃদ্ধ বাবার সন্ধান দিতে পারবেন কেউ? আমাকে শুধু ইনবক্সে তার নম্বর বা ঠিকানা ম্যানেজ করে দিন প্লিজ। আমি নিজে তার সঙ্গে বসে পরাণ দেখব।’ তিনি আরও লেখেন,

‘আমরা ছবিটা দেখব, বাবা-মেয়ে গল্প করব। আমাকে কেউ একটু জোগাড় করে দেন প্লিজ। তাকে খুঁজতে আমাদের সাহায্য করুন। উনি লুঙ্গি পরেই পরাণ দেখবে আমার টিমসহ।’ প্রসঙ্গত, ঈদুল আজহায় স্বল্পসংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি aব্যবসায়িকভাবে বাজিমাত করেছে মিমের ‘পরাণ’। দর্শকের আগ্রহে সময় বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে হল সংখ্যা। প্রতিটি প্রেক্ষাগৃহে হাউসফুল যাচ্ছে। পরাণে মিমের অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। রায়হান রাফির পরিচালনায় এতে তার সঙ্গী হয়েছেন শরিফুল রাজ ও ইয়াশ রোহান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম