ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

লিভারপুলের বিজয় মিছিলে গাড়িচাপায় আহত অর্ধশত, হাসপাতালে ২৭

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ মে, ২০২৫,  4:59 PM

news image

প্রিমিয়ার লিগের এবাবের আসরে লিভারপুলের বিজয় মিছিলে একটি গাড়ি উঠে যায়। এ ঘটনায় চার শিশুসহ অনন্ত অর্ধশত মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। এরমধ্যে চার শিশুও রয়েছে।  মঙ্গলবার (২৭ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মার্সিসাইড পুলিশ জানিয়েছে, এটি সন্ত্রাসবাদের ঘটনা নয়। ৫৩ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনিই গাড়ির চালক বলে ধারণা করা হচ্ছে। সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে নর্থ ওয়েস্ট অ্যাম্বুলেন্স সার্ভিসের (এনডব্লিউএএস) ডেভ কিচিন বলেন, ২৭ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে ২০ জনকে।  লিভারপুল সিটি কাউন্সিলের নেতা লিয়াম রবিনসন এক টুইটে বলেছেন, এই আনন্দঘন দিনের ওপর এই ঘটনা একটি গভীর ছায়া ফেলেছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এবং লিভারপুল ফুটবল ক্লাব আহতদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম