ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

লিফটের ফাঁক দিয়ে নিচে পড়ে আ.লীগ নেতার মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৫ অক্টোবর, ২০২৩,  8:20 PM

news image

রাজধানীর নাবিস্কো এলাকায় নির্মাণাধীন ভবনের কাজ দেখতে গিয়ে লিফটের ফাঁক দিয়ে নিচে পড়ে শেখ বরকত হোসেন (৪৯) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অর্থ সম্পাদক ছিলেন। গতকাল (মঙ্গলবার) রাত ৮টার দিকে লিফটের ফাঁক দিয়ে নিচে পড়ে যান তিনি। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। তিনি বলেন, গতকাল নির্মাণাধীন একটি ভবনে কাজ করতে যান বরকত হোসেন। সেখানে অসাবধানতাবশত ছয়তলা ভবনের লিফটের ফাঁক দিয়ে নিচে পড়ে যান তিনি। তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম