ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

লা লিগা শিরোপা পুনরুদ্ধারের মিশনে রিয়ালের সহজ জয়

#

স্পোর্টস ডেস্ক

১৩ আগস্ট, ২০২৩,  5:01 PM

news image

আলো ঝলমলে পারফরম‍্যান্সে জয় দিয়ে লা লিগা শিরোপা পুনরুদ্ধার অভিযান শুরু করল কার্লো আনচেলত্তির দল। স্পেনের শীর্ষ লিগে নিজেদের প্রথম ম‍্যাচে শনিবার রাতে আথলেতিক বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। একটি করে গোল করেছেন বেলিংহ‍্যাম ও রদ্রিগো।   ম্যাচের ২৮তম মিনিটে দানি কারভাহালকে বল বাড়িয়ে সামনের দিকে ছোটেন রদ্রিগো। বল প্রায় হারিয়েই ফেলেছিলেন স্প‍্যানিশ ডিফেন্ডার। তার স্লাইডে প্রতিপক্ষের একজনের পায়ে লাগলে বল পেয়ে যান রদ্রিগো। চমৎকার ফিনিশিংয়ে বাকিটা সারেন তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৩৬তম মিনিটে ব‍্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন ভিনিসিয়ুস জুনিয়র। পায়ের কারিকুরি ও গতিতে দুই জনকে কাটিয়ে ডি বক্সে ঢুকে পড়েন তিনি। কিন্তু অনেকটা গোলরক্ষক বরাবর শট নিয়ে হতাশ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। একটু পরেই নিজেদের দ্বিতীয় গোল পেয়ে যায় রিয়াল। ডাভিড আলাবার কর্নার থেকে বল পেয়ে চমৎকার ভলিতে জাল খুঁজে নেন বেলিংহ‍্যাম। অনেকটা বাউন্স করে ক্রসবার ঘেঁষে যাওয়া বলের নাগাল পাননি সিমোন। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক শুরু করে বিলবাও। সহজ, কঠিন মিলিয়ে অনেক সুযোগই পেয়েছিল তারা। কিন্তু এরপরও সেভাবে রিয়াল গোলরক্ষক আন্দ্রি লুনিনের কোনো পরীক্ষাই নিতে পারেনি বিলবাও। অনেকটা সময় রক্ষণাত্মক ফুটবল খেললেও কখনও ৩ পয়েন্ট নিয়ে অনিশ্চয়তায় পড়তে হয়নি সফরকারীদের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম