ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

লালমনিরহাটে ৬৬ লাখ টাকার জাল নোট উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১৮ নভেম্বর, ২০২১,  4:49 PM

news image

লালমনিরহাট সদর উপজেলার কেন্দ্রীয় জেলখানা রোড এলাকা থেকে ৬৬ লাখ জাল টাকা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জেলখানা রোডের পাশে কালভার্টের নিচ থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন জানান, এক ব্যক্তি বুধবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জেলখানা রোডের পাশে কালভার্টের নিচে মাছ ধরতে যায়। সেখানে মাছ ধরার জন্য ফাঁদ পাততে গিয়ে কাঁদার মধ্যে হাত দিতেই একটি টাকার বান্ডিল উঠে আসে। এ সময় ওই ব্যক্তি স্থানীয় লোকজনের মাধ্যমে পুলিশকে সংবাদ দেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে প্রায় এক বস্তা টাকা উদ্ধার করে। সদর থানার ওসি মো. শাহ আলম বলেন, রাতে ঘটনাস্থল থেকে ৬৬ বান্ডিল এক হাজার নোট উদ্ধার করি। টাকাগুলোর গায়ে লাকি কুপন, সাথী সংঘ ও ভাগ্য পরিবর্তন স্টিকার সংবলিত লেখা দেখা যাচ্ছে। তিনি আরও বলেন, বুধবার (১৭ নভেম্বর) রাতে উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করা হয়। তবে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে আবারও ওই জায়গায় অভিযান চালানো হবে। অভিযান শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র : আরটিভি অনলইন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম