ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

লালপুরে রাস্তার পাশ থেকে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০৬ নভেম্বর, ২০২১,  5:28 PM

news image

নাটোরের লালপুরে মতিউর রহমান মতি (৫০) নামের এক ইউপি সদস্যর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, অতিরিক্ত মদ পানের কারণে তার মৃত্যু হতে পারে। শনিবার (৬ নভেম্বর) সকালে দুয়ারিয়া ইউপি’র মাঝগ্রাম রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার দুয়ারিয়া ইউপির মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ও ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য। স্থানীয় ও পুলিশ জানায়, সকালে স্থানীয়রা মাঝগ্রামের রাস্তার পাশে সাদা রং-এর শার্ট ও কালো প্যান্ট পড়া অবস্থায় ইউপি সদস্য মতিউর রহমান মতির লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে পুলিশ। লালপুর থানার ওসি ফজলুর রহমান জানায়, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদ্য পানের কারণে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে বলেও জানান তিনি ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম