ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

লালপুরে ফাস্টফুডের খাবার খেয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৪ নভেম্বর, ২০২১,  8:22 PM

news image

নাটোরের লালপুর উপজেলায় ফাস্টফুড খেয়ে অসুস্থ হয়ে জলি খাতুন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী আড়বাব উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষা দিয়েছে। সে বাঁশবাড়িয়া গ্রামের মকবুল হোসেনের মেয়ে। জানা যায়, বিকালে জলিসহ কয়েকজন শিক্ষার্থী লালপুরের গ্রিনভ্যালি পার্কে ঘুরতে যায়। এ সময় বিভিন্ন ধরনের ফাস্টফুড খেয়ে ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়ে জলি।পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে লালপুর থানার ওসি ফজলুর রহমান জানান, মস্তিষ্কের রোগে তার মৃত্যু হয়েছে বলে শুনেছেন তিনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম