ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

লঞ্চে আগুন : বিষখালী নদী থেকে এক ব্যাক্তির লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৭ ডিসেম্বর, ২০২১,  4:33 PM

news image

ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০-এ আগুনে দগ্ধ একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে সদর উপজেলার কিস্তাকাঠি এলাকায় বিষখালী নদী থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তাঁর পেটে পোড়া দাগ ছিল বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, আজ সকালে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে রাজাপুর ও ঝালকাঠি থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তবে, এখনও নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, আজ চতুর্থ দিনের মতো সুগন্ধা ও বিষখালী নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিস এবং কোস্ট গার্ড সদস্যেরা। নিখোঁজের সন্ধানে এখনও নদীতীরে আছেন স্বজনেরা। এ ছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি নিখোঁজ ব্যক্তিদের স্বজনের নমুনা সংগ্রহ কার্যক্রম শুরু করবে আজ বিকেলে। সুগন্ধা নদীতীরে মিনি পার্কে তারা নমুনা সংগ্রহ করে ঢাকায় ডিএনএ পরীক্ষার জন্য পাঠাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম