ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে যেমন হতে পারে টাইগার একাদশ

#

ক্রীড়া প্রতিবেদক

১৩ মার্চ, ২০২৪,  4:42 PM

news image

বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ বুধবার দুপুর আড়াইটায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই মানেই বাড়তি রোমাঞ্চ। কয়েক বছরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি ঘটনার কারণে উত্তেজনা বেড়ে গেছে। নিদাহাস ট্রফিতে নাগিন ড্যান্স থেকে শুরু করে সব শেষ বিশ্বকাপে সাকিব আল হাসানের করা ‘টাইমড আউট’ এই লড়াইয়ে বাড়তি রসদ জুগিয়েছে।

আগের দিনই একাদশ নিয়ে কিছুটা আভাস দিয়ে রেখেছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে এই ম্যাচে একাদশ সাজাতে কিছুটা চিন্তায় পড়তে হতে পারে টাইগার অধিনায়ককে।

বাংলাদেশ দলে রয়েছেন চারজন ওপেনার- লিটন দাস, সৌম্য সরকার, এনামুল হক বিজয় ও তানজিদ হাসান তামিম। সবশেষ ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইনিংস ওপেন করেছিলেন সৌম্য ও বিজয়। লিটন দাস ব্যাট করেছিলেন চার নম্বরে।

তবে এই সিরিজেও লিটন কি চার নম্বরে ব্যাট করবেন নাকি ওপেন করবেন! আবার সব শেষ বিপিএলে দারুণ ব্যাটিং করেছেন তানজিদ। তিনিও একাদশে সুযোগ পাওয়ার দাবিদার। চার ওপেনারকে নিয়ে যেন মধুর সমস্যায় পড়েছে টিম ম্যানেজমেন্ট।

তবে আজকের ম্যাচে লিটনের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে সৌম্য সরকারকে। সব শেষ সিরিজে নিউজিল্যান্ডের মাটিতে ১৬৯ রানের মহাকাব্যিক এক ইনিংস খেলেছিলেন। ওপেনিংয়ে তাই লিটন-সৌম্যকে দেখা যেতে পারে। শান্ত নিজে থাকবেন এরপর। মুশফিক, হৃদয় এবং রিয়াদের খেলাও প্রায় নিশ্চিত। মিরাজের পাশাপাশি স্পিনার থাকতে পারেন রিশাদ। তিন পেসার হিসেবে শরিফুল, তাসকিন এবং মুস্তাফিজের খেলার সম্ভাবনা রয়েছে।

প্রথম ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ

লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম