ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ

র‍্যাবের হাতে সহযোগীসহ ভুয়া ডাক্তার গ্রেফতার- নিষিদ্ধ ঔষধ ও চিকিৎসা সামগ্রী উদ্ধার

#

আবুল হোসেন বাবলু

২৩ এপ্রিল, ২০২২,  8:05 PM

news image

র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর'র একটি বিশেষ গোয়েন্দা দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন হাজীর দীঘির মোড় বাজারে “বাপ্পি ফার্মেসী” মেডিকেল ষ্টোর নামক ঔষধের দোকানে জনৈক ব্যাক্তি ভুয়া সাইনবোর্ড ও ডিগ্রী ব্যবহার করে বিশেষজ্ঞ চিকিৎসকের নাম ধারণ করে এলাকা বাসিকে প্রতারিত করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের বিশেষ গোয়েন্দা দল তথ্য যাচাই করে, উক্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে। পরে গত ২১ এপ্রিল সিভিল সার্জনের প্রতিনিধিসহ র‌্যাবের একটি আভিযানিক দল উক্ত  ফার্মেসীতে অভিযান চালায়। এ অভিযানে সহযোগীসহ ওই ভুয়া ডাক্তারকে গ্রেফতার করে।  গ্রেফতারকৃতরা হলো-

দিনাজপুর জেলার সদর থানাধীন রামনগর গ্রামের মৃত কছির উদ্দিন এর ছেলে (কথিত ডাক্তার)  মোঃ রস্তম আলী মাসুদ (৬২) এবং তার একান্ত সহযোগী একই থানাধীন  মহব্বতপুর গ্রামের মৃত আহমদ হোসেন এর ছেলে মোঃ আব্দুল্লাহ (৫৫)। এ সময় ওই ফার্মেসী তল্লাশি করে কথিত ডাক্তার মোঃ রুস্তম আলী মাসুদ এর ব্যবহৃত বিভিন্ন ভূয়া প্রেসক্রিপশন, বিভিন্ন ধরণের জাল সার্টিফিকেট এমনকি জনগণকে প্রভাবান্বিত করার জন্য নিজের বানানো কম্পিউটারাইজড এডিট করা বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাব ও বিজিবি কর্মকর্তার পোষাক পরিহিত তার ছবি এবং তার ফার্মেসি থেকে বিপুল পরিমানে অননুমোদিত ঔষধ, যৌন উত্তেজক ট্যাবলেট, বিভিন্ন চিকিৎসা সামগ্রী সহ তাকে গ্রেফতার করে। তল্লাশিকালে  ফার্মেসীর পেছনের ষ্টোর রুম থেকে তার ব্যবহৃত ১টি মোটরসাকেল উদ্ধার করা হয়, যার সামনে ও পিছনে র‌্যাব স্টীকার লাগানো আছে। এই ঘটনার প্রেক্ষিতে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ পেনাল কোডের সংশ্লিষ্ট ধারা সহ ২০১০ সালের বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র‌্যাব বাদী হয়ে একটি মামলা রুজু করে আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম