ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে আবারও ওয়াশিংটন ডিসিকে অনুরোধ ঢাকার

#

নিজস্ব প্রতিবেদক

০৮ অক্টোবর, ২০২২,  7:54 PM

news image

র‌্যাব ও এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা যত দ্রুত সম্ভব তুলে নেওয়ার জন্য মার্কিন সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা। শুক্রবার (৭ অক্টোবর) ওয়াশিংটন ডিসিতে স্টেট ডিপার্টমেন্টে মার্কিন ডেপুটি সেক্রেটারি অব স্টেট ওয়েন্ডি আর শেরম্যানের সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ আহ্বান জানান। বৈঠকে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় ও অভিন্ন বৈশ্বিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা। এ ছাড়া প্রতিমন্ত্রী করোনা মহামারি মোকাবিলায় প্রায় ৮৮ মিলিয়ন কোভিড-১৯ ভ্যাকসিন ডোজ সরবরাহ করে বাংলাদেশকে সহায়তা দেওয়ার জন্য মার্কিন সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। এ সময় প্রতিমন্ত্রী র‌্যাব ও এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয় উল্লেখ্য করে যত দ্রুত সম্ভব এ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানান। পরে ডেপুটি সেক্রেটারি শেরম্যান সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে সহযোগিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেন। বৈঠকে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের ওপর জোর দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি দেশটি মানবাধিকার জোরদারেও গুরুত্বারোপ করেছে। এ সময় ডেপুটি সেক্রেটারি নির্বাচন ও মানবাধিকারের ওপর গুরুত্বারোপ করেন। প্রতিমন্ত্রী শাহরিয়ারের সঙ্গে ডেপুটি সেক্রেটারির বৈঠক নিয়ে এক বিবৃতি প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস।শাহরিয়ার এবং শারমেন যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন। কারণ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন করছে। ডেপুটি সেক্রেটারি মানবাধিকার জোরদার এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন বলে বিবৃতিতে জানানো হয়। বৈঠকে প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য অনুরোধ জানান। উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগে বিশ্বের ১০টি প্রতিষ্ঠান ও ১৫ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে বাংলাদেশের এলিট ফোর্স র‌্যাব এবং এর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম