ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

র‌্যাবের পৃথক অভিযানে ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার গ্রেফতার ৫

#

০৭ আগস্ট, ২০২৫,  5:50 PM

news image

আবুল হোসেন বাবলুঃ র‌্যাবের পৃথক অভিযানে ৯৯০পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ ৫ জন মাদক কারবারি গ্রেফতার। র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর এর একটি আভিযানিক দল ৬ আগস্ট মধ্য রাতে গোপন তথ্যের ভিত্তিতে দিনাজপুর জেলার কাহারোল থানাধীন দশ মাইল শ্যামা কালী মন্দিরের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালায়।  এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তির  দেহ তল্লাশী করে তাদের কাছ থেকে ৫ টি কালো এয়ারটাইট পলিজিপার প্যাকে সর্বমোট ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব। 

গ্রেফতারকৃত মাদক কারবারিরা দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার অন্তর্ভুক্ত নশরতপুর গ্রামের  মোহাম্মদ আলীর ছেলে আব্দুল মজিদ (২৮) এবং একই থানাধীন রাণীপুর গ্রামের আব্দুর রহমান এর ছেলে আসাদুজ্জামান রিপন(২৯)।  একই তারিখ আনুমানিক রাত পৌঁনে তিনটায় র‌্যাব-১৩ সদর কোম্পানী রংপুর এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন পূর্ব কদমা গ্রামে জনৈক মনি বর্মনের বাড়ির সামনে জাওরানী বাজার থেকে বোর্ডের হাট বাজারগামী পাকা রাস্তায় অভিযান চালায়।

অভিযানকালে দুইটি সন্দেহভাজন মোটরসাইকেল থামিয়ে তল্লাশী করে অভিনব কায়দায় লুকানো ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল জব্দ করেছে র‍্যাব। গ্রেফতারকৃতরা লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন দই খাওয়া গ্রামের মোজাম্মেল হক এর ছেলে পারভেজ রহমান (২২), একই থানাধীন পূর্ব কদমা গ্রামের শ্রী অশ্বিনী চন্দ্র রায় এর ছেলে পিযুষ চন্দ্র রায় (২৫) এবং একই গ্রামের শ্রী কান্তেশ্বর চন্দ্র রায় এর ছেলে শ্রী সাধন চন্দ্র রায় (২৩)। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম