ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১১ নভেম্বর, ২০২৪,  5:02 PM

news image

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পে মো. জুবায়ের (২৩) এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ওই ক্যাম্পের সি-ব্লকের মো. আমিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় রোহিঙ্গা মাঝি রহিম উল্লাহ। তিনি বলেন, রোববার রাত ৮টার দিকে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পে ঢুকে জুবায়েরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এতে জুবায়ের আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পে এক যুবক নিহতের ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম