ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

রোহিঙ্গা ক্যাম্পে আরসা কমান্ডারকে গুলি করে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

৩০ জুলাই, ২০২৬,  5:44 PM

news image

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসার) কমান্ডার জুবায়ের নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লকে এ ঘটনা ঘটে।  নিহত মো. জুবায়ের (৩৪) উখিয়ার ক্যাম্প-৮ ওয়েস্টের রহমত উল্লাহর ছেলে। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন। তিনি বলেন,

বুধবার (২৯ জুলাই) দিবাগত রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের ব্লক এইচ/২৯ এলাকায় বসবাসকারী আরসার সন্ত্রাসী মো. জুবায়ের নিজ বসতঘর থেকে এইচ/২৯ ব্লকের মসজিদের দিকে যাওয়ার সময় ইব্রাহিমের বসতঘরের সামনে পৌঁছালে কয়েকজন সন্ত্রাসী দলবদ্ধভাবে তার ওপর আনুমানিক ৫ রাউন্ড গুলিবর্ষণ করে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/৫৯ ব্লকে অবস্থিত এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় আরসা ও আরএসও সন্ত্রাসী সংগঠনের অভ্যন্তরে বিভিন্ন কারণে বেশ কিছুদিন ধরে অভ্যন্তরীণ বিরোধ ও গ্রুপিং চলমান ছিল। ঘটনার সংবাদ পেয়ে ইরানী পাহাড় পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম