ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

রোমাঞ্চকর লড়াইয়ে এন্দ্রিকের শেষের গোলে জিতল ব্রাজিল

#

স্পোর্টস ডেস্ক

০৯ জুন, ২০২৪,  6:28 PM

news image

ম্যাচের নির্ধারিত সময় শেষে ব্রাজিল ২-১ গোলে এগিয়ে। তবে যোগ করা সময়ে মেক্সিকো সমতায় ফিরলে খেলা ড্রয়ের দিকে এগোচ্ছিল বলেই মনে হয়েছে। কিন্তু তিন মিনিট পর নাটকীয় গোলে ব্রাজিলকে জেতালেন এন্দ্রিক। ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেকাওরা। আজ রবিবার টেক্সাসে কোপা আমেরিকার আগে দুই প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে এই জয় পায় ব্রাজিল। ব্রাজিলের হয়ে অন্য গোল দুটি করেছেন আন্দ্রেস পাহেইরা ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। এদিন প্রীতি ম্যাচটিতে ব্রাজিল কোচ দরিভাল বেঞ্চের দলকে নিয়ে নাড়াচাড়া করেন। কেননা ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, রাফিনিয়া এবং লুকাস পাকেতাদের মতো তারকাদের তিনি একাদশের বাইরে রেখে মাঠে নামেন। তবে ব্রাজিলের শুরুটা ছিল দারুণ। প্রথমার্ধের শুরুতেই এগিয়ে যায় তারা। ম্যাচের ৫ মিনিটে মেক্সিকোর তিন ফুটবলারের বলয়ের ভেতর থেকে দারুণ এক পাসে আন্দ্রেস পাহেইরাকে খুঁজে নেন জিরোনার ২০ বছর বয়সী উইঙ্গার সাভিও। বল পেয়ে প্রতিপক্ষের তিনজন খেলোয়াড়কে বোকা বানিয়ে দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করেন পাহেইরা। দ্বিতীয়ার্ধে ৫৪তম মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে ব্যবধান ২-০ করে ব্রাজিল। মেক্সিকো অবশ্য দুই গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি। ছোট ছোট পাসে বারবার ব্রাজিলের অ্যাটাকিং থার্ডে হুমকি তৈরি করার চেষ্টা করে তারা। যার ফলও পায় তারা। ৭৩ মিনিটে জুলিয়ান কুইনোনেসের গোলে ব্যবধান ২-১ করে উত্তর আমেরিকার দেশটি। এরপর ব্রাজিল সমর্থকদের স্তব্ধ করে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ম্যাচে সমতা ফেরায় মেক্সিকো। গোল করেন মার্তিনেজ আয়ালা। ব্রাজিল যখন জয়বঞ্চিত হওয়ার আশঙ্কায়, তখনই জাদু দেখায় ভিনিসিয়ুস-এন্দ্রিক জুটি। ভিনিসিয়ুসের অসাধারণ এক ক্রস থেকে হেডে লক্ষ্যভেদ করেন এন্দ্রিক। এই গোলই ব্রাজিলকে এনে দিয়েছে দারুণ এক জয়। আগামী ১৩ জুন কোপা আমেরিকার প্রস্তুতিতে ব্রাজিল দ্বিতীয় প্রীতি ম্যাচটি খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম