ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ

রোনালদোর গোলে ফাইনালে আল নাসর

#

স্পোর্টস ডেস্ক

১০ আগস্ট, ২০২৩,  4:34 PM

news image

দল হিসেবে আল নাসর যে শিরোপার জন্য মুখিয়ে আছে, সেটাই যেন প্রমাণ করতে চাইছে ক্লাব কর্তৃপক্ষ। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর ক্লাবটিতে একে একে যুক্ত হয়েছেন অ্যালেক্স টেলেস, সেকো ফোফানা, মার্সেলো ব্রোজোভিচ আর সাদিও মানের মত তারকারা। আর সেই ছাপ দেখা গেল মাঠের খেলাতেও। টানা চার ম্যাচে করলেন চার গোল করলেন রোনালদো। আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে আল-শোরতার বিপক্ষে তার গোলে ভর করেই আল নাসর গেল টুর্নামেন্টের ফাইনালে। প্রথমার্ধের শুরু থেকেই ইরাকি ক্লাবটির উপর চড়াও হয়ে উঠে আল নাসর। ২২ মিনিটের উইঙ্গার তালিসকার দারুণ এক শট ফিরিয়ে দেন শোরতার গোলরক্ষক বাসিল ফাদহিল। তবে বেশিক্ষণ ঠেকিয়ে রাখা যায়নি হলুদ জার্সিধারীদের। ব্রজোভিচের থ্রো বল থেকে দারুণ ফিনিশিংয়ে দলের হয়ে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ তারকা রোনালদো। কিন্তু অফসাইডের কারণে গোল বাতিল হয়। একটু পর আবার এগিয়ে যেতে পারত আল-নাসর। তবে এবার ডি-বক্সের বাইরে থেকে অ্যালেক্স টেলেসের নেওয়া বুলেটগতির শট ফিরে আসে পোস্টে লেগে। বিরতির পর থেকেই শুরু হয় মানে-রোনালদো জুটির নৈপুণ্য। বামপ্রান্ত ধরে বারবার এগিয়ে যাচ্ছিল আল নাসর। অবশেষে ৭৫ মিনিটে ভাঙে ডেডলক। ডিবক্সের ভেতর সেনেগাল তারকা মানেকে ফাউল করা হলে পেনাল্টি পায় আল-নাসর। স্পটকিক থেকে আর ভুল করেননি রোনালদো। ঠাণ্ডা মাথার ফিনিশে দলকে লিড এনে দেন তিনি। ম্যাচের বাকি সময় চেষ্টা করেও ব্যবধান বাড়ানো হয়নি তাদের। বিপরীতে লং বল খেলে বারকয়েক আক্রমণেও সফল হয়নি আল-শোরতা। শেষ পর্যন্ত তাই ১-০ গোলের জয় নিয়েই ফাইনালে পা রাখলো আল নাসর। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম