ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

রেস্তোরাঁয় অভিযান হবে সম্মিলিত: ভোক্তার ডিজি

#

নিজস্ব প্রতিবেদক

৩১ মার্চ, ২০২৪,  9:54 PM

news image

রেস্তোরাঁগুলোর ওপর চাপ কমাতে এখন থেকে সরকারি সংস্থাগুলো সম্মিলিতভাবে অভিযান চালাবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান। রোববার (৩১ মার্চ) ভোক্তা অধিকারের প্রধান কার্যালয়ের সভাকক্ষে আবাসিক ভবনে রেস্তোরাঁ ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অভিযান প্রসঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন ভোক্তার ডিজি। তিনি বলেন, এখন থেকে সম্মিলিতভাবে ঢাকার রেস্তোরাঁগুলোতে অভিযান হবে। ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য অধিদফতর, বিএসটিআই, সিটি করপোরেশন, জেলা প্রশাসন আলাদাভাবে অভিযান না চালিয়ে সম্মিলিতভাবে অভিযান চালাবে। এতে করে রেস্তোরাঁগুলোর ওপরে চাপ কমবে জানিয়ে তিনি আরও বলেন, জোন ঠিক করে একসঙ্গে সমন্বিতভাবে এসব অভিযান পরিচালনা করা হবে। এর আগে গত ২১ মার্চ রেস্তোরাঁখাতে শৃঙ্খলা ফেরাতে অনুমোদনহীন সব রেস্তোরাঁয় আইন অনুযায়ী অভিযান চালু রাখা নির্দেশ দেন হাইকোর্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম