ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

রুশ মিসাইলে উড়ে গেল ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ এপ্রিল, ২০২৫,  5:20 PM

news image

রাশিয়ার মিসাইল হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত ভারতীয় ওষুধ কোম্পানি কুসামের একটি গুদাম ধ্বংস হয়ে গেছে। শনিবার এক্স পোস্টে এ দাবি করে কিয়েভ। ইউক্রেনে ভারতীয় দূতাবাসের অভিযোগ, রাশিয়া ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করেছে।  দূতাবাস এক বিবৃতিতে বলেছে, “আজ রাশিয়া ভারতীয় ওষুধ কোম্পানি কুসামের গুদামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও মস্কো ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওপর হামলা চালিয়েছে। এ হামলায় শিশু ও বৃদ্ধদের জন্য তৈরি ওষুধ ধ্বংস হয়েছে।” ইউক্রেনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত মার্টিন হ্যারিসও এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, “আজ সকালে রাশিয়া ড্রোন হামলা চালিয়ে কিয়েভের একটি ওষুধ কোম্পানির গুদাম ধ্বংস করেছে। এখানে বৃদ্ধ ও শিশুদের প্রয়োজনীয় ওষুধ মজুদ ছিল। রাশিয়া আবারও ইউক্রেনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।” তবে, হ্যারিস এই হামলাটি ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে চালানো হয়েছে কিনা, সে বিষয়ে কিছু উল্লেখ করেননি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাঁচটি হামলা চালিয়েছে, যা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া স্থগিতাদেশের লঙ্ঘন। সূত্র: এনডিটিভি, দ্য হিন্দু

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম