ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব: সাদিয়া আয়মান

#

বিনোদন প্রতিবেদক

০৬ আগস্ট, ২০২৪,  8:35 PM

news image

শিক্ষার্থীদের এক দফা আদায় ও অসহযোগ আন্দোলনের তোপের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর দেশজুড়ে উল্লাস করছে সাধারণ মানুষ ও দেশের শোবিজ অঙ্গনের একাংশ। গতকাল সোমবার (৫ আগস্ট) সামাজিক মাধ্যমে লুটপাট-অগ্নিসংযোগ বন্ধ করার অনুরোধ জানিয়েছেন শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানানো তরুণ প্রজন্মের অভিনেত্রী সাদিয়া আয়মান। এক ফেসবুক পোস্টে সাদিয়া আয়মান লিখেছেন, ‘প্লিজ আপনারা এরকম লুটপাট আর ধ্বংসযজ্ঞ চালাবেন না। আমরা এরকম বিজয় চাইনি, এরকম বিজয়ের জন্য এতদিন কেউ প্রাণ দেয়নি । আমাদের রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা আমাদেরই দায়িত্ব।’ শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ফেসবুকে সরব ছিলেন সাদিয়া আয়মান। আন্দোলনে হতাহত শিক্ষার্থীদের প্রতি সমবেদনা না জানিয়ে বিটিভি ভবনের ক্ষয়ক্ষতি পরিদর্শনে যাওয়া অভিনয়শিল্পীদের সমালোচনা করে ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, ‘শেম অন ইউ গাইজ’।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম