ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও সোনা সাবেক আইজিপি এনামুল হক আর নেই

রাশিয়া গম কিনবে বাংলাদেশ

#

নিজস্ব প্রতিবেদক

২৯ আগস্ট, ২০২২,  8:46 PM

news image

রাশিয়া থেকে ৫ লাখ টন গম কিনবে বাংলাদেশ। রোববার (২৮ আগস্ট) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশ ও রাশিয়ার সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। কিছুদিনের মধ্যেই রাশিয়ার সঙ্গে এ বিষয়ে চূড়ান্ত চুক্তি হবে বলে দুই দেশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থাটি। আগামী জানুয়ারির মধ্যেই গমবাহী জাহাজ বাংলাদেশে আসবে বলেও জানা গেছে। তবে রুবল নয়, ডলারের মাধ্যমেই রাশিয়া থেকে গম কিনতে পারবে বাংলাদেশ। দেশের বাজারে সরবরাহ নিশ্চিত করতে প্রতি টন ৪৩০ ডলার দরে এ গম আমদানি করা হবে। গমের এ দামের সঙ্গে পরিবহন খরচ, বীমা ও খালাসের খরচ যুক্ত করা হয়েছে। ইউক্রেন ও রাশিয়া সংঘাত শুরু হওয়ার পর বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও গম আমদানিতে সংকটে পড়ে। গত মে মাসে বাংলাদেশে গমের সবচেয়ে বড় সরবরাহকারী দেশ ভারত রফতানি বন্ধ করে দিলে সংকট আরও বাড়ে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম