ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ৬ষ্ঠ মাসে প্রবেশ

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ জুলাই, ২০২২,  4:22 PM

news image

৬ষ্ঠ মাসে প্রবেশ করলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনের দোনেৎস্ক প্রদেশে এখনও চলছে রুশ সেনাবহরের আগ্রাসন; প্রতিরোধ গড়ে তুলতে মরিয়া জেলেনস্কি বাহিনী। খবর রয়টার্সের। গেলো ২৪ ঘণ্টায়ও প্রদেশটির বিভিন্ন শহরে মিসাইল ও গোলাবর্ষণ করেছে রুশ সেনাবাহিনী। সেখানকার ‘ভুলেরিশকা’ পাওয়ার প্ল্যান্ট দখলে চলছে তীব্র লড়াই। মাইকোলাইভ শহরের লোকালয়ে ছোঁড়া গোলার আঘাতে ধসে পড়েছে বহুতল ভবন ও স্থাপনা। তাতে গুরুতর আহত কমপক্ষে পাঁচজন; ধ্বংসস্তুপের নিচে আটকা বহু মানুষ। এদিকে, ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, শুধু রোববারই ৬৬ রুশসেনার প্রাণ গেছে ফ্রন্টলাইনে। ধ্বংস করা হয়েছে পাঁচটি ট্যাংক, দুটি অ্যান্টি-ট্যাংক মিসাইল সিস্টেম এবং ১২টি সাঁজোয়া যান। গেলো ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন ভূখণ্ডে আগ্রাসন শুরু করেছে রাশিয়া। জাতিসংঘের হিসাবে এ যুদ্ধে প্রাণ গেছে ৪৭ হাজারের বেশি মানুষ। এক কোটি ৭০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম