ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ

রাশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ সেপ্টেম্বর, ২০২৫,  4:55 PM

news image

রাশিয়ার কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, শনিবার আঘাত হানা এই ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ১, এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৪ এবং এর গভীরতা ছিল ৩৯ দশমিক ৫ কিলোমিটার (২৪.৫ মাইল)। ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র সতর্ক করেছে, এতে সুনামির সম্ভাব্য হুমকি রয়েছে। যদিও জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, দেশটির আবহাওয়া অধিদপ্তর কামচাটকা উপদ্বীপের দক্ষিণ-পশ্চিমে কোনো সুনামি সতর্কতা জারি করেনি। এর আগে, চলতি বছরের জুলাই মাসে একই অঞ্চলে ৮ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যা পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করতে বাধ্য করেছিল। ভূমিকম্পে এখনো পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত হওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম