ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা নবায়ন করল ইউরোপীয় ইউনিয়ন

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ জানুয়ারি, ২০২৩,  4:27 PM

news image

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মস্কো পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব সংকোচনে সফল হয়েছে। ইউক্রেন যুদ্ধের সূচনা থেকে আমেরিকা এবং তাদের মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করাসহ কঠোর চাপ দিয়ে এসেছে। যদিও রাশিয়া সকল নিষেধাজ্ঞা ও চাপের জবাব সঙ্গে সঙ্গেই দিয়েছে। এরকম পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিল গত ২৭ জানুয়ারি (শুক্রবার) রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা নবায়ন করেছে। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রাশিয়ার বিরুদ্ধে বর্তমান নিষেধাজ্ঞা পরিস্থিতিকে নয়া বাস্তবতা বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন,

মস্কো বিদেশি চাপের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞা তাই তেমন কোনো প্রভাব ফেলছে না। ল্যাভরভ আরও বলেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা চালু থাকলে পিরিস্থিতি কাটিয়ে ওঠার প্রক্রিয়াও অব্যাহত থাকবে। তিনি বলেন: বৈদেশিক বাণিজ্য খাতে মস্কো নজিরবিহীনভাবে লক্ষ্যমাত্রার চেয়েও উদ্বৃত্ত আয়ের ব্যাপারে আশাবাদী। বৈদেশিক বাণিজ্যে মস্কো এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার দেশগুলোর দিকে যেমন দৃষ্টি দিয়েছে তেমনি পণ্যের দামেও এনেছে লক্ষ্যণীয় পরিবর্তন। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ধারণা করা হয়েছিল ২০২২ সালের শেষ নাগাদ রাশিয়ার জিডিপি ১০ থেকে ২০ শতাংশ হ্রাস পাবে। কিন্তু বছর শেষে দেখা গেছে মাত্র ২.৫ শতাংশ হ্রাস পেয়েছে। ইউক্রেনে যুদ্ধের অজুহাতে রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার ব্যাপারে সাবেক প্রেসিডেন্ট এবং রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান মেদভেদেফ একটি বক্তব্য দিয়েছেন। গত ২৩ জানুয়ারিতে দেওয়া ওই বক্তৃতায় তিনি বলেছেন: রাশিয়ার বিরুদ্ধে বিচিত্র শত্রুতার কারণে বিশ্ব আজ তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে আছে। সূত্র : পার্সটুডে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম