ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

রাশিয়ায় ৫০ আরোহী নিয়ে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ জুলাই, ২০২৫,  8:12 PM

news image

প্রায় ৫০ জন আরোহী নিয়ে একটি রুশ বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাশিয়ার সুদূর পূর্বে একটি ‘এএন-২৪’ যাত্রীবাহী বিমানের সঙ্গে স্থানীয় বিমান পরিবহন নিয়ন্ত্রণকারীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার খবর পাওয়া যায়। এরপর তল্লাশি অভিযান শুরু হলে জানা যায়, বিমানটিতে আগুন লেগেছে এবং আমুর অঞ্চলে ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তবে দুর্ঘটনা কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি। এর আগে স্থানীয় জরুরি মন্ত্রণালয় জানায়, সাইবেরিয়া-ভিত্তিক আঙ্গারা নামক একটি বিমান সংস্থা পরিচালিত বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের একটি শহর টিন্ডায় তার গন্তব্যের দিকে যাওয়ার সময় রাডার স্ক্রিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ বলেছেন, প্রাথমিক তথ্যানুসারে, বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন। টেলিগ্রামে তিনি লিখেছেন, ‘বিমানটি অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় সকল বাহিনী মোতায়েন করা হয়েছে।’ যদিও জরুরি মন্ত্রণালয় বিমানে থাকা লোকের সংখ্যা কম (গভর্নরের দেয়া সংখ্যার তুলনায়) বলে উল্লেখ করেছে। তার বলছে, বিমানটিতে প্রায় ৪০ জন ছিলেন।  সূত্র: রয়টার্স, এনডিটিভি



logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম