ঢাকা ০৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা পণ্য পরিবহনে ডাক বিভাগের রেকর্ড কালিয়াকৈরে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ মাধবপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত, সাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নেবেন তারেক রহমান লংমার্চে বাধা এলে লড়াই করেই গন্তব্যে পৌঁছাব: ডা. শফিকুর রহমান রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা কানাডায় ফেডারেল জ্বালানি কর স্থগিতের মেয়াদ বাড়ালো আশুলিয়ায় বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

রামপালে পূজা উদযাপন পরিষদের সাথে ওসি'র মতবিনিময় সভা

#

২৩ সেপ্টেম্বর, ২০২৩,  8:54 PM

news image

আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন উপলক্ষে রামপাল থানার সকল মন্দির কমিটির সাথে নেতৃবৃন্দের ওসি'র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় রামপাল থানার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রামপাল থানার অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন, রামপাল উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক জয়দেব কৃষ্ণ দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা ও সগুনা পুজা মন্দির কমিটির সভাপতি নরেন্দ্র নাথ পাল, হুড়কা ঝলমলিয়শ্বরী মন্দির কমিটির সভাপতি অ্যাডভোকেট দিব্যেন্দু বোস, এসআই কামাল হোসেন, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানাসহ থানা এলাকার ৪৩ টি মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকগণ। এসময় ১০ ইউনিয়নের বিট পুলিশিং কমিটির সকল এসআই এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সকল মন্দিরে নিরাপত্তা ব্যাবস্থা বজয় রাখতে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। নিরাপত্তা ব্যাবস্থায় রামপাল থানা পুলিশের শতভাগ সহযোগিতা থাকবে বলে রামপাল থানার অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল আলম নিশ্চিত করেছেন। সার্বজনীন শারদীয় এ অনুষ্ঠানকে ঘিরে পু্লিশ, আনসার, সেচ্ছাসেবক মোতায়েন করে নিরাপত্তায় কোন ত্রুটি রাখা হবে না বলেও নিশ্চিত করেন। এ জন্যে তিনি পুজা মন্দির কমিটির সকলের সহযোগীতা কামনা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম