ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাধবপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত, সাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নেবেন তারেক রহমান লংমার্চে বাধা এলে লড়াই করেই গন্তব্যে পৌঁছাব: ডা. শফিকুর রহমান রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা কানাডায় ফেডারেল জ্বালানি কর স্থগিতের মেয়াদ বাড়ালো আশুলিয়ায় বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার এয়ারবাস কেলেঙ্কারি: ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেফতার রোগ থেকে দ্রুত আরোগ্যলাভের দোয়া প্রবল স্রোত, অন্ধকার আর কাদা—টানেলে ৯ দিন কীভাবে বেঁচে ছিলেন দুই নেপালি?

মাধবপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত, সাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

#

০৫ সেপ্টেম্বর, ২০২৬,  1:18 PM

news image

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ সময় ছাত্রটির ব্যবহৃত বাইসাইকেলটি নিয়ে যাওয়ারও অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই এলাকায় আলী আকবরের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রের মা খাদিজা বেগম (৩৯) বাদী হয়ে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন সোয়াবই গ্রামের সৌরভ মিয়া (২২) ও রফিকুল ইসলাম (৪২)। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্র ধর্মঘর ইউনিয়নের বঙ্গবীর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার দুপুরে শিক্ষকের কাছে প্রাইভেট পড়া শেষে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল সে। পথে আলী আকবরের দোকানের সামনে পৌঁছালে পূর্ববিরোধের জের ধরে অভিযুক্তরা তার পথরোধ করেন। পরে তাকে সাইকেল থেকে নামিয়ে লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে ছাত্রটির পিঠ, হাত, পা-সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। এ সময় তারা প্রায় ১৪ হাজার টাকা মূল্যের বাইসাইকেলটিও নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা আহত ছাত্রকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়। ভুক্তভোগীর মা খাদিজা বেগম বলেন, ছেলের চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় থানায় অভিযোগ দিতে কিছুটা দেরি হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম