ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

রাতে সময় বাড়ছে মেট্রোরেল চলাচলের

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জুলাই, ২০২৩,  5:25 PM

news image

আগামী ৮ জুলাই থেকে মেট্রোরেল চলাচলের সময় রাতে আধাঘণ্টা বাড়ানো হচ্ছে। প্রাথমিকভাবে এই সুবিধা শুধু এমআরটি পাস বা র‌্যাপিড পাস ব্যবহারকারীরাই পাবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৪ জুলাই) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ওয়েবসাইটে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন এই সময় সূচি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৮ জুলাই) থেকে রাত সোয়া ৮টা ও সাড়ে ৮টায় দুটি ট্রেন আগারগাঁও স্টেশন থেকে যাত্রা শুরু করে প্রতিটি স্টেশনে থেমে উত্তরার উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত চলাচল করবে। এই দুটি মেট্রো ট্রেনে শুধু এমআরটি পাস বা র‌্যাপিড পাস ব্যবহার করে যাতায়াত করা যাবে। তবে সিঙ্গেল জার্নি টিকেট ব্যবহার করে যাতায়াত করা যাবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম