ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ

রাতের আঁধারে বাসায় ঢুকে স্বামী ও স্ত্রীকে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিবেদক

২০ জুন, ২০২৪,  5:42 PM

news image

রাজধানীর যাত্রাবাড়ীতে রাতের আঁধারে বাসায় ঢুকে স্বামী ও স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ জুন) রাতের যেকোনো সময় যাত্রাবাড়ী পশ্চিম মমিনবাগের ১৭৫ নম্বর বাসায় এ হত্যাকাণ্ড ঘটানো হয়। নিহতরা হলেন শফিকুর রহমান (৬০) ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন (৫০)। ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন) মো. তৌহিদুল হক মামুন সময় সংবাদকে জানান, সকালে খবর পেয়ে যাত্রাবাড়ীর পশ্চিম মমিনবাগের ১৭৫ নম্বর বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়। গলাসহ তাদের দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, গতরাতের যেকোনো সময় বাসায় ঢুকে তাদের দুজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম