ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

রাজাপাকসের ফেরার সময় হয়নি, বললেন বিক্রমাসিংহে

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ আগস্ট, ২০২২,  10:17 PM

news image

রাজাপাকসে এখনই দেশে ফিরলে তা রাজনৈতিক উত্তেজনায় ইন্ধন যোগাতে পারে, বিক্রমাসিংহে এমনটি বলেছেন বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের দেশে ফেরার জন্য এটি সঠিক সময় নয় বলে মন্তব্য করেছেন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। রাজাপাকসে এখনই দেশে ফিরলে তা রাজনৈতিক উত্তেজনায় ইন্ধন যোগাতে পারে, রোববার তিনি এমনটি বলেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে বিক্রমাসিংহে বলেন, “এটা তার ফেরার সময় বলে মনে করি না আমি। তিনি শিগগিরই ফিরে আসবেন এমন কোনো ইঙ্গিত পাইনি আমি।”

তীব্র অর্থনৈতিক সংকটে পড়া শ্রীলঙ্কাকে যেভাবে পরিচালনা করছেন তার জন্য জনগণের ক্ষোভের মুখে পড়েছিলেন রাজাপাকসে। তার পদত্যাগের দাবিতে সরকারের কার্যক্রম অচল করে দিয়েছিল শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা। চাপের মুখে ১৩ জুলাই দেশ ছেড়ে পালান তিনি এবং পরদিন প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেন। এর কয়েক দিনের মধ্যে পার্লামেন্টের ভোটাভুটিতে জয়ী হয়ে বিক্রমাসিংহে দেশটির নতুন প্রেসিডেন্ট হন। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, প্রশাসনিক দায়িত্ব হস্তান্তর ও সরকারি বিভিন্ন ইস্যু সংক্রান্ত বিষয় নিয়ে রাজাপাকসের সঙ্গে যোগাযোগ রাখছেন বিক্রমাসিংহে।সংকটে পড়া শ্রীলঙ্কা একটি বেইলআউট প্যাকেজ নিয়ে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এপ্রিলে শ্রীলঙ্কা প্রায় ১২ বিলিয়ন ডলার বিদেশি ঋণ পরিশোধ স্থগিত করেছিল এবং দেশটিকে ২০২৫ সালের শেষ নাগাদ ২১ বিলিয়ন ডলারের বিদেশি ঋণ পরিশোধ করতে হবে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, অগাস্টের মধ্যে আইএমএফের কর্মী-পর্যায়ের সমঝোতা হয়ে যাবে বলে বিক্রমাসিংহে আশা করছেন। আর জ্বালানি, খাদ্য ও সারসহ নিত্যপ্রয়োজনীয় আমদানি অব্যাহত রাখার জন্য শ্রীলঙ্কাকে অন্যান্য উৎস থেকে আরও তিন বিলিয়ন ডলার যোগাড় করতে হবে। শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতির লক্ষণযোগ্য উন্নতির জন্য আরও কয়েকমাস লেগে যাবে বলে সংবাদপত্রটিকে বলেছেন বিক্রমাসিংহে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম