ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

রাজশাহীতে সার্টিফিকেট জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

০৮ এপ্রিল, ২০২৬,  4:49 PM

news image

রাজশাহীতে সার্টিফিকেট জালিয়াতি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে র‍্যাব-৫ এক বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নগরীর বোয়ালিয়া থানার কুমারপাড়া (ঘোষপাড়া) এলাকার আলুপট্টি রোডে অভিযান চালানো হয়। অভিযানে অভিজিৎ মন্ডল (২৭) ও রায়হান আউয়াল (২১) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা ওই এলাকার বাসিন্দা। র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে নকল মার্কশিট ও সার্টিফিকেট তৈরির অর্ডার সংগ্রহ করত। পরে অভিনব কৌশলে সেগুলো তৈরি করে সরবরাহ করত তারা। এ ঘটনায় হবিগঞ্জের বানিয়াচং থানার যাত্রাবাসা এলাকার আব্দুল বাছিত রিয়ানের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। একই রাতে র‌্যাব-৯ পৃথক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা ৎপ্রতারণার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম