ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই সেপ্টেম্বরে ৩ লঘুচাপ, তাপপ্রবাহের সঙ্গে বন্যার শঙ্কা তালাক দেওয়ার আগে একটু ভাবুন প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত অনুশোচনা না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা চলবে : ইরান

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

#

নিজস্ব প্রতিবেদক

০২ ডিসেম্বর, ২০২৩,  4:36 PM

news image

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮। এ সময় অনেকেই আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজশাহী, সিলেট, রংপুর, চুয়াডাঙ্গা, নোয়াখালী, কুষ্টিয়ায় এ ভূমিকম্প অনুভূত হয় । শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯ টা ৩৫ মিনিটে এ কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এবিষয়ে আবহাওয়া অধিদপ্তরের ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮। তাৎক্ষণিকভাবে এর উৎপত্তিস্থল লক্ষ্মীপুরের রামগঞ্জ বলে ধারণা করছেন তিনি। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসও একই তথ্য প্রকাশ করেছে। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে ৮ কিলোমিটার দক্ষিণ-উত্তরদক্ষিণে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৫।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম