ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

রাজধানীর মোহাম্মদপুরে ছুরিকাঘাতে এক ব্যক্তিকে হত্যা

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জুলাই, ২০২৪,  4:45 PM

news image

রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় কামাল (৩৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুর কাটাসুর দুই নম্বর গলির মাথায় কামালকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। কামাল মোহাম্মদপুর এলাকার ৩৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা ছিলেন বলে তার রাজনৈতিক সহকর্মী ফারুক খান অভি নামে এক ব্যক্তি দাবি করেন। এদিকে পুলিশ বলছে, নিহত কামাল ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক নেতা ছিলেন। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, কাটাসুর এলাকায় কামাল নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তবে নিহত কামাল ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক নেতা ছিলেন বলে জানা গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি দীপক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম