ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

রাজধানীর মেরাদিয়ায় মামার হাতে ভাগনে খুন

#

নিজস্ব প্রতিবেদক

০৮ এপ্রিল, ২০২৫,  6:24 PM

news image

রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকায় সুমন গাজী (৪৫) নামে এক ব্যক্তিকে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে মেরাদিয়া মধ্যপাড়া মসজিদ গলিতে এ ঘটনা ঘটে। স্বজনরা বলছেন, মামা মো. মোস্তফার হাতেই খুন হন সুমন। নিহত সুমনের বড় ভাই আলমগীর হোসেন জানান, মেরাদিয়া মসজিদে গলিতে থাকেন তারা। একই গলিতে মোস্তফা পরিবার নিয়ে থাকেন। আজ সকাল ৬টার দিকে বাড়ির সামনে সুমনের সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয় মোস্তফার। একপর্যায়ে মোস্তফা ও তার পরিবারের লোকজন মিলে সুমনকে ধরে ঘরের ভেতর নিয়ে যান। সেখানে তার মাথায় ইট দিয়ে মাথায় আঘাত করা হয়। পরে তাকে মসজিদের পাশে ফেলে রেখে যান তারা। খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, আজ সকালে সুমন তার মামা মোস্তফার ঘরের জানলা ভেঙেছে এই অভিযোগে তাকে মারধর করা হয়। এর আগেও সুমনকে মারধর করেছিলেন মোস্তফা। নিহত সুমন কারওয়ান বাজারে সবজি কুড়িয়ে বিক্রি করতেন। দুই বছর আগে স্ত্রী তাকে ছেড়ে চলে যান। এরপর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। তার চলাফেরায় অস্বাভাবিকতা দেখা যায়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই মাসুদ আলম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য খিলগাঁও থানা পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম