ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

রাজধানীর মুগদায় তরুণীর আত্মহত্যা

#

নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর, ২০২৩,  4:34 PM

news image

রাজধানীর মুগদায় বিয়ের এনগেজমেন্ট ভেঙে যাওয়ায় স্বপ্না আক্তার (২২) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। বিকালে তার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।  স্বপ্না আক্তার মুগদা'র দক্ষিণ মান্ডা, কদম আলী ঝিলপাড়, পরিবহন শ্রমিক মো: আব্দুল কুদ্দুস শেখ ও মোছা; মাকসুদা বেগম এর মেয়ে। বর্তমানে গ্রীন মডেল টাউন এর বি ব্লক, ১/এ রোডের একটি বাসায় থাকতো। মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আল-মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সংবাদ শুনে মুগদা জেনারেল হাসপাতাল থেকে মঙ্গলবার বিকালে তার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছি।  প্রাথমিকভাবে জানা গেছে, মেয়েটি ইন্টারমিডিয়েট এ পড়াশোনা করতো, পড়াশোনায় গ্যাপ ছিল। পারিবারিকভাবে এক ছেলের সাথে তার আংটি বদল হয়েছিল, পরে ছেলের পক্ষ থেকে আবার তা ভেঙে দেয়া হয়। এ কারণে হয়তো মান অভিমানে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তাছাড়া অন্য কোন কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পর বলা যাবে।  তিনি বলেন, বিষয়টি তৎক্ষাণিক দেখতে পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম