ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

রাজধানীর মিরপুরে বাসায় আগুনে দগ্ধ একজনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১৮ ডিসেম্বর, ২০২২,  8:56 PM

news image

রাজধানীর মিরপুরে বাসায় আগুন লেগে দগ্ধ হওয়া দুজনের একজন মারা গেছেন। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গৃহবধূ হাজেরা বেগম (৪৫)। ইনস্টিটিউটের আবাসিক সার্জন আইয়ুব হোসেন আজ রোববার প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন। একই হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ গৃহকর্মী আরিয়ান (১৪)। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সার্জন আইয়ুব হোসেন। আইয়ুব হোসেন বলেন, হাজেরা বেগমের শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল। আরিয়ানের শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, হাজেরা বেগমের লাশ কলেজের মর্গে রাখা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মিরপুর ১৩ নম্বর সেকশনের টিনশেড বাড়ির একটি কক্ষে আগুন লাগে। এতে গৃহকর্ত্রী হাজেরা বেগম ও গৃহকর্মী আরিয়ান গুরুতর দগ্ধ হয়। পরে দুজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। হাজেরা বেগমের স্বামী আবদুস সালাম বলেছেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে তাঁরা নিশ্চিত হতে পারেননি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম