ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
লিটারে ৫ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা সাতক্ষীরা শ্যামনগরে মুরগির ঘরে বিশাল অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত

রাজধানীর মতিঝিল থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল, ২০২৪,  8:06 PM

news image

রাজধানীর মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের সামনের ফুটপাত থেকে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪৫ বছর। তবে নাম জানা যায়নি। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানায় তিনি আর বেঁচে নেই। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোক হতে পারে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা ওই ব্যক্তির নাম পরিচয় এখনো জানতে পারিনি। প্রযুক্তির সহায়তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম