ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

রাজধানীর ক্যান্টনমেন্টে ট্রেনের ধাক্কায় নিহত ১

#

নিজস্ব প্রতিবেদক

০৩ অক্টোবর, ২০২৩,  8:03 PM

news image

রাজধানীর ক্যান্টনমেন্টে থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর। তিনি বলেন, সোমবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন ওই ব্যক্তি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠাই। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করে ওই ব্যক্তির নামপরিচয় জানতে পারিনি। প্রযুক্তির সহায়তায় তার নামপরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান এসআই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম