ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

রাজধানীর ওয়ারীতে রাস্তায় গ্যাস লাইনের আগুনে দগ্ধ ৬

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জুন, ২০২৩,  4:41 PM

news image

রাজধানীর ওয়ারী টিপু সুলতান রোড পুরাতন থানার সামনে রাস্তায় গ্যাস লাইনের অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জন শ্রমিক দগ্ধ হয়েছে। বুধবার (৭ জুন) রাজধানীর ওয়ারী টিপু সুলতান রোড পুরাতন থানা এলাকায় ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- সোহেল (৩৫) আনারুল (২১) হেলাল (৪০) সুমন (২৪) আ রশিদ (৬৫)। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসা দেওয়া হচ্ছে। এলাকাবাসী জুয়েল খান জানান, ভোরের দিকে এলাকার একটি নির্মাণাধীন বাসার সামনে রাস্তার মাটি কেটে কয়েক দিন যাবত বৈদ্যুতিক লাইনের কাজ করছিল শ্রমিকরা। ধারণা করা হচ্ছে সেখানে কাজ করার সময় কোনো কারণে গ্যাসের লাইন থেকে আগুন ধরে যায়। সেই আগুনেই তারা দগ্ধ হয়। প্রথমে তিনজনকে দগ্ধ অবস্থায় আমি হাসপাতালে নিয়ে ভর্তি করাই। পরে আরও অপর তিনজনকে অন্যান্য লোকজন হাসপাতালে নিয়ে যায়। এদিকে, মঙ্গলবার (৬ জুন) দিবাগত রাত ২টা ২৫ মিনিটে ওয়ারী টিপু সুলতান রোড পুরাতন থানার সামনে রাস্তার গ্যাস লাইনে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট নিয়ন্ত্রণে কাজ করে বলে জানা গেছে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম