ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

রাজধানীতে হত্যা মামলার আসামি গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট, ২০২৩,  5:23 PM

news image

২০০৯ সালে ঢাকার গুলশানে আলোচিত জহির হত্যা মামলার পলাতক আসামি মানিক হাওলাদারকে (৩৬) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। শনিবার (১৯ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, ২০০৯ সালে ঢাকার গুলশানে আলোচিত জহির হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি মানিক হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার মানিক এলাকায় আধিপত্য বিস্তার করে চুরি, ডাকাতি, খুন, হত্যা, গুমসহ, চাঁদাবাজি, টেন্ডার বাজিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিল। তার নামে ২০০৯ সালে গুলশান থানায় হত্যা মামলাসহ বনানী থানায় তিনটি মাদক ও মারামারি মামলা রয়েছে। তিনি আরও জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গুলশানে জহির হত্যার ঘটনায় ২০২৩ সালে তার নামে গ্রেফতারি ওয়ারেন্ট জারি করেন আদালত। এরপর থেকে মানিক ঢাকার বিভিন্ন এলাকায় যাত্রীবাহী পরিবহনে চালকের সহকারী হিসেবে কাজ করতে থাকেন। পরবর্তীতে তিনি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছিলেন। গ্রেফতার মানিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম