ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২১ ডিসেম্বর, ২০২২,  5:30 PM

news image

রাজধানীতে গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম মো. তানভীর সাজ্জাদ (৩২)। মঙ্গলবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে বিমানবন্দর সড়কে বলাকা ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের ভাই মো. ইলিয়াস সংবাদমাধ্যমকে বলেন, গতকাল রাতে আমার ভাই মিরপুর থেকে মোটরসাইকেলযোগে রওনা হয়ে বিমানবন্দর সড়কের বলাকা ভবনের সামনে পৌঁছালে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম