ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

রাজধানীতে সড়কে ঝরল দুজনের প্রাণ

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জানুয়ারি, ২০২৩,  4:54 PM

news image

রাজধানীর যাত্রাবাড়ীতে হঠাৎ ব্রেক করা ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও দুই যাত্রী। যাত্রাবাড়ীতে সড়কে ঝরল দুজনের প্রাণ শুক্রবার (১৩ জানুয়ারি) ভোর ৪টার দিকে যাত্রাবাড়ীর শনির আখড়ায় এ দুর্ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. সালমান রহমান সময় সংবাদকে জানান, ভোরে ঢাকার দিকে যাচ্ছিল একটি ট্রাক। দনিয়া কলেজের সামনের রাস্তায় ট্রাকটি হঠাৎ ব্রেক করলে পেছন থাকা অটোরিকশাটি সজোরে ট্রাকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের নিচের ফাঁকা অংশে ঢুকে পড়ে অটোরিকশাটি।

এতে চালক ও ৩ যাত্রী গুরুতর আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা চালক মমিন ও পলাশকে মৃত ঘোষণা করেন। এসআই সালমান আরও জানান, গুরুতর আহত সুমন ও শাহ আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছেন। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। মাছ ব্যবসায়ীদের বাড়ি মুন্সিগঞ্জে। ভোরে মাছ কেনার জন্য যাত্রাবাড়ী আড়তে আসছিলেন তারা। পলাশের বাড়ি শ্রীনগরে উড়পাড়া গ্রামে। তার বাবার নাম মজিবর শেখ। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে। নিহত মমিন মিয়ার মামা ফারুক হোসেন জানান, মমিন পেশায় সিএনজি অটোরিকশা চালক। তার বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দয়াকান্দা গ্রামে। বাবার নাম দানেশ মিয়া। দুই ছেলে ও স্ত্রীসহ পরিবার নিয়ে বর্তমানে থাকেন ফতুল্লা হোসাইনি নগর খিলমার্কেট। প্রায় প্রতিদিনই তিনি মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে মাছ ব্যবসায়ীদের নিয়ে যাত্রাবাড়ী মাছের আড়তে আসতেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম