ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

রাজধানীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিবেদক

২১ জুলাই, ২০২৩,  5:49 PM

news image

রাজধানীর শাহজাহানপুরে অলিউল্লাহ রুবেল (৩৬) নামে যুবলীগের কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২০ জুলাই) দিবাগত রাতে গুলবাগ জোয়ারদার লেনে বাসার পাশে রাস্তায় এই ঘটনা ঘটে। রাজনীতির পাশাপাশি নিহত অলিউল্লাহ রুবেল (৩৬) এলাকায় ইন্টারনেট ও ডিমের ব্যবসা করতেন। স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে জোয়ারদার লেনের ১৫৩/এ নম্বর বাসায় ভাড়া থাকতেন তিনি। তার বাবার নাম শেখ নবী উল্লাহ খোকন। শান্তিবাগে তাদের নিজেদের বাড়ি রয়েছে। হাসপাতালে তার ভগ্নিপতি মো. মামুন আহমেদ সিদ্দিকী জানান, গতকাল রাতে রাজারবাগ এলাকা থেকে জোয়ারদার লেনে নিজের ভাড়া বাসায় ফিরছিলেন রুবেল। পথে বাসার অদূরে ৪ থেকে ৫ জন তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে রাস্তায় ফেলে রেখে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে পঙ্গু হাসপাতাল এবং সবশেষ ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মাথায়, ডান হাতে, কাঁধ, ডান পাশহ সারা শরীরেই ধারালো অস্ত্রের আঘাত করা হয়েছে। বাম পায়ের পাতা বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানাতে পারেননি তিনি। মামুন আরও জানান, রুবেল শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাবেক দফতর সম্পাদক। তবে বর্তমানে যুবলীগের রাজনীতি করতেন। কিন্তু কোনো পদে ছিলেন না। এলাকাতে তার ইন্টারনেটের ব্যবসা রয়েছে। এ ছাড়া তেজগাঁও থেকে ডিম এনে শান্তিনগর, সিদ্ধেরশ্বরী এলাকায় বিক্রি করতেন। তার স্ত্রী তানজিনা দেওয়ান কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগে সদস্য। শাহজাহানপুর থানার ওসি মো. ফারুকুল আলম জানান, তার সারা শরীরেই ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। লাশটি মর্গে রাখা হয়েছে। কারা, কী জন্য এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। খুব দ্রুতই ঘাতকদের আইনের আওতায় আনা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম