ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ

রাজধানীতে ভাড়াটিয়ার ছুরিকাঘাতে প্রাণ গেল বাড়ির মালিকের

#

নিজস্ব প্রতিবেদক

২৫ মে, ২০২৪,  5:50 PM

news image

রাজধানীতে ভাড়াটিয়ার ছুরিকাঘাতে মো. রনি মিয়া নামে এক বাড়ির মালিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ মে) দিনগত রাতে তেজগাঁও শাহীনবাগে একটি বাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ভাড়াটিয়া মোরশেদ মিয়া পলাতক রয়েছেন। নিহতের ভাগিনা জুয়েল জানান, মামার বাসায় মোরশেদ মিয়া নামের একজন ভাড়াটিয়া থাকতেন। রাতে মামা এবং আরও তিনজন ওই ভাড়াটিয়াসহ রুমে আড্ডা দিচ্ছিল। ওই সময় ভাড়াটিয়ার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ধারাল অস্ত্র দিয়ে মামাকে (রনি মিয়া) কুপিয়ে জখম করেন মোরশেদ। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিলে ভোর ৪টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম