ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

রাজধানীতে বেড়েছে যান চলাচল, ছেড়েছে দূরের বাস

#

নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর, ২০২৩,  6:15 PM

news image

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে বুধবার সকাল থেকেই রাজধানীতে বেড়েছে যান চলাচল। অন্যান্য অবরোধের দিন গণপরিবহনে যাত্রী কিছুটা কম থাকলেও আজ খুব ভিড় দেখা গেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে শিক্ষার্থী ও অভিভাবকের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। বুধবার সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর গাবতলী, আমিনবাজার, মিরপুর ১০, মহাখালী, শ্যামলী, কাজীপাড়া শেওড়াপাড়া, আগারগাঁও ঘুরে এমন চিত্র দেখা গেছে। এদিকে ঢাকার গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়ে গেছে দূরপাল্লার বাস। তবে যাত্রী কম থাকায় দূরপাল্লার বাস ছেড়েছে অল্প। গাবতলী বাস টার্মিনাল এলাকায় দেখা গেছে, অন্য সময় সকালের দিকে ৫ থেকে ১০টি বাস ছেড়ে যেত। আজ সেখানে সকাল থেকে সূর্যমুখী ও ঈগল নামে দুটি দূরপাল্লার বাস ছেড়ে গেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম