ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

রাজধানীতে বৃষ্টির পানিতে ফের বিদ্যুৎস্পৃষ্ট, নিহত ১

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জুলাই, ২০২৪,  5:40 PM

news image

গত বছরের ন্যায় এ বছরও রাজধানীতে বৃষ্টির পানিতে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটেছে। এতে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (১২ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে উত্তর ভাষানটেক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আব্দুর নূরের (৩৫) গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার জামালপুর উপজেলায়। বর্তমানে ভাষানটেক এলাকায় থাকতেন। ভাষানটেক থানার উপপরিদর্শক (এসআই) প্রণয় কৃষ্ণ মণ্ডল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। প্রণয় কৃষ্ণ বলেন, জানতে পেরেছি ১০৫ নম্বর উত্তর ভাষানটেক এলাকায় একটি বাসার নিচ তলায় বৃষ্টির পানি জমে ছিল। জমে থাকা পানিতে বিদ্যুতের তার পড়ে ছিল। সেখান থেকে হেঁটে যাওয়ার সময় আব্দুর নূর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি। গত বছর ২২ সেপ্টেম্বর ঢাকার মিরপুরে কমার্স কলেজ–সংলগ্ন ঝিলপাড় বস্তির বিপরীত পাশে রাস্তায় বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম