ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

রাজধানীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২

#

নিজস্ব প্রতিবেদক

১০ জুলাই, ২০২৪,  4:56 PM

news image

রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে গুলিভর্তি দুইটি বিদেশি পিস্তলসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির দারুস সালাম থানা পুলিশ। মঙ্গলবার (৯ জুলাই) দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতাররা হলেন মো. ওয়াকার পারভেজ ওরফে জীবন ও মো. হাবিবুর রহমান। ওসি মো. সিদ্দিকুর রহমান জানান, মঙ্গলবার (৯ জুলাই) ভোররাত চারটার দিকে শ্যামলী থেকে কল্যাণপুর আসার পথে কল্যাণপুর বাসস্ট্যান্ডের ফুট ওভার ব্রিজ সংলগ্ন হানিফ পরিবহন বাস কাউন্টারের সামনে দুই ব্যক্তিকে সন্দেহ হয়। এ সময় তাদের দুজনকে আটক করা হয়। আটক করা ওয়াকার পারভেজ ওরফে জীবনের শরীর তল্লাশি করে তার কোমরে থাকা দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল ও হাবিবুর রহমানের শরীর তল্লাশি করে পাঁচ রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি মুঠোফোন জব্দ করা হয়। তিনি আরও জানান, গ্রেফতার দুইজন কুষ্টিয়া থেকে পিস্তল দুটি ঢাকায় নিয়ে এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আসামিদের বিরুদ্ধে দারুস সালাম থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম