ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ

রাজধানীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

০৪ এপ্রিল, ২০২৪,  6:11 PM

news image

রাজধানীর উত্তরায় এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম মোছা. হুমায়রা (২৭)। বুধবার (৩ এপ্রিল) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এর আগে সন্ধ্যার দিকে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। হুমায়রার বাসা বনানীতে। তিনি উত্তরা ৯ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের একটি বাসায় স্বামীর সঙ্গে থাকতেন। হুমায়রার বাবা মাহবুব আলম জানান, তারা জানতে পেরেছেন ইফতারের সময় পারিবারিক বিষয় নিয়ে তার মেয়ে ও জামাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর ইফতারের সময় পানি মুখে দিয়ে তার মেয়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন। একপর্যায়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। পরে তার স্বামী দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। পরে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম